1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মতিঝিলের নতুন জুয়া-সম্রাট আনোয়ার, ভিক্টোরিয়া-ব্রাদার্স-পূর্বাণীতে জুয়া বাণিজ্য উত্তরায় বেনামি ক্লাবে রফিকের জমজমাট জুয়ার আসর, নিরব ভূমিকায় উত্তরা পশ্চিম থানা প্রশাসন তিতাসের পরিচয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক মান্নান খান আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

উত্তরায় বেনামি ক্লাবে রফিকের জমজমাট জুয়ার আসর, নিরব ভূমিকায় উত্তরা পশ্চিম থানা প্রশাসন

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View

উত্তরা ৯ নম্বর সেক্টরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় বেনামি এক ক্লাব বসিয়ে জমজমাট জুয়ার আসর চলছে সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত। কাটাকাটি বা ফ্ল্যাশ জুয়ার জমজমাট এই আসর পরিচালনা করছে রফিক নামক কুখ্যাত এক জুয়া ব্যবসায়ী। ভবনটিতে প্রথম দুই তলায় মার্কেট ও চতুর্থ তলায় একটি আবাসিক হোটেল থাকলেও, রফিকের হুমকি ধামকিতে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। আর অন্যদিকে বারবার জানিয়েও কাজ হচ্ছে না উত্তরা পশ্চিম থানার পুলিশ প্রশাসনকে।
স্থানীয় সূত্রগুলো জানায়, রফিক গত কয়েক বছর রাজধানীর বাড্ডা ও ভাটারা এলাকায় বিভিন্ন স্থানে জুয়ার আসর পরিচালনা করলেও, সম্প্রতি ডিএমপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর জুয়া ও মাদকবিরোধী কঠোর তৎপরতায় সে এলাকা ছাড়তে বাধ্য হয়। বেশ কিছুদিন জুয়ার ব্যবসা বন্ধ রাখার পর, চলতি বছরের জুন মাসের মাঝামাঝি উত্তরা ৯ নাম্বার সেক্টরের ৭ নম্বর রোডের ৯ নম্বর হোল্ডিং নম্বর সম্বলিত বাণিজ্যিক ভবনটির তৃতীয় তলায় কোনো কাগজপত্র, নাম ও পরিচয় ছাড়াই একটি ক্লাব বসিয়ে জুয়ার আসর শুরু করে এই কুখ্যাত রফিক।
‘সততা ভবন’ নামের ওই বহুতল ভবনটিতে একতলা ও দোতলায় মার্কেট এবং তৃতীয় তলায় বিভিন্ন অফিস রুম ভাড়া দেয়া রয়েছে। তৃতীয় তলার সেই অফিস রুমগুলির মাঝে কোনো ধরনের সাইনবোর্ড এবং কাগজপত্র বিহীন একটি বেনামি ক্লাব বসিয়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত রফিকের এই জমজমাট জুয়ার আসরে নানা ধরনের লোকজন আনাগোনা করে। বিশেষ করে রাত দশটার পর মার্কেটের সবগুলো গেট বন্ধ হয়ে গেলে, পেছনের গ্যারেজের গেট দিয়ে অগণিত জুয়াড়ি সেখানে প্রবেশ করে বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।
ভবনটির চতুর্থ তলা থেকে টপ ফ্লোর পর্যন্ত অবস্থিত আবাসিক হোটেল ‘হোটেল নাইস লুক’-এর ম্যানেজার মোঃ ফারুক হোসেন জানান, “তৃতীয় তলায় একটি নাম বিহীন ক্লাব বসেছে আমরা খবর পেয়েছি। সন্ধ্যার পর থেকেই সেখানে নানা ধরনের লোকজনের আনাগোনা শুরু হয় রাত। যত বাড়ে আনাগোনা তত বাড়ে। আমরা জানতে পেরেছি এখানে জমজমাট জুয়ার আসর চলে। কিন্তু প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। মার্কেট কর্তৃপক্ষ অভিযোগ করেছিল বলে শুনেছি, কোন ফলাফল দেখতে পাইনি।”
বিষয়টি নিয়ে একাধিকবার উত্তরা পশ্চিম থানায় যোগাযোগ করা হলেও কোন সুফল পাওয়া যায়নি। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর টেলিফোনে বলেন, “এরকম কোন ঘটনা সেখানে আছে বলে আমার জানা নেই খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews