1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
তিতাসের পরিচয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক মান্নান খান আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা ইরানে ৫ মাত্রার ভূমিকম্প দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৮ Time View

অনলাইন ডেস্ক: সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে মন্ত্রী জানান, সম্প্রচার-সংক্রান্ত এই ব্যবস্থার বিষয়ে শিগগিরই গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে।’’

চীনা সরকারের আমন্ত্রণে বর্তমানে সরকারি সফরে চীনে অবস্থানরত মন্ত্রী এ প্রক্রিয়ায় অবদান রাখা গণমাধ্যম প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি সকল গণমাধ্যম প্রতিষ্ঠান এবং আমাদের মন্ত্রণালয়ের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব কর্মকর্তাকে ধন্যবাদ জানাতে চাই।’

মন্ত্রী আরও বলেন, এই সাফল্য অর্জিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক-নির্দেশনায়। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, জনসাধারণের অর্থ ব্যয় না করেই বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করা সম্ভব হবে।

সম্প্রচারস্বত্ব এবং অংশীদারিত্বের চূড়ান্ত ব্যবস্থাপনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য মন্ত্রণালয় আজই ঘোষণা করবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews