ফিলিপিন্সে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: ফিলিপিন্সে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার স্থানীয় সময় ৭টা ৩৭ মিনিটে সেখানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল জেনারেল স্যান্টোস সিটির উপকূলের কাছে, উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। বিবিসি লিখেছে, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, জাপানসহ ওই অঞ্চলের […]

Continue Reading

আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তি পুরোপুরি ভেঙে পড়ায় পুরো পরিস্থিতি একটি বড় যুদ্ধের দিকে যাচ্ছে। তেহরানের একজন গবেষক আলী আকবর দারেইনি আল জাজিরাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কাগজে-কলমে এখন কোনো শান্তি চুক্তি নেই, বরং ভেতরে ভেতরে ইতোমধ্যেই একটি ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন সেনারা বারবার নিয়ম ভাঙার কারণে পরিস্থিতি দিন […]

Continue Reading

‘ইরানের বিশ্বাস অর্জনে ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে ট্রাম্পকে’

অনলাইন ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা যখন কার্যত অচলাবস্থায়, তখন ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত ইরানি সম্পদ ছাড়ের দাবি তুলেছে তেহরান। এ দাবিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি ‘বিশ্বাসের পরীক্ষা’ হিসেবে বর্ণনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই। শুক্রবার (৫ জুন) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, দুই দেশের মধ্যে চলমান […]

Continue Reading

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার মার্কিন সেনাবাহিনী ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা করেছে। এর আগে মার্কিন বাহিনী হরমুজ প্রণালির দিকে ছোড়া ইরানের চারটি ড্রোন ভূপাতিত করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে থাকা ইরানের গোরুক ও কেশম দ্বীপের নজরদারি স্থাপনায় এই হামলা চালিয়েছে। মার্কিন সূত্র জানিয়েছে, ইরানের ড্রোনগুলো এই অঞ্চলের জাহাজ চলাচলকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। […]

Continue Reading

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

অনলাইন ডেস্ক: ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর গতকাল বুধবার ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই সমঝোতা বাস্তবায়নে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে অবশ্যই হামলা ‘সম্পূর্ণভাবে বন্ধ’ করতে হবে। বৃহস্পতিবার (৪ জুন) বার্তা সংস্থা এএফপির খবরে এমনটি জানানো হয়েছে। দেশ দুটির মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তারা নির্দিষ্ট কিছু […]

Continue Reading

‘ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি’

আন্তর্জাতিক ডেস্ক: অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের ‘জড়ানোই উচিত হয়নি’। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরাকে কী ঘটেছিল তা আপনারা দেখছেন। আমরা সেখানে অত্যন্ত বাজে পরিস্থিতি তৈরি করেছিলাম। আমরা যা করেছিলাম তা ছিল চরম বোকামি। সত্যি […]

Continue Reading

ইরানে ফের মার্কিন হামলা, বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

অনলাইন ডেস্ক: তিন মাসের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা চলছিল, ঠিক তখনই ইরানে আবার নতুন করে মার্কিন হামলার ঘটনা ঘটেছে। ইরানের কৌশলগত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এই অতর্কিত হামলার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে শুরু […]

Continue Reading

চীনে ভারী বৃষ্টিতে ব্যাপক বন্যা, ২১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে টানা ভারী বৃর্ষণে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়। বন্যার কারণে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে আর যানবাহন চলাচল ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জিয়াংশি, আনহুই, হুনান, হুবেই, গুইঝৌ, গুয়াংশি, গুয়াংডং ও হাইনান প্রদেশের বিভিন্ন এলাকা […]

Continue Reading

সৌদিতে যুদ্ধবিমান-আকাশ প্রতিরক্ষাব্যবস্থা-সেনা মোতায়েন পাকিস্তানের

অনলাইন ডেস্ক: একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে আট হাজার সেনা, এক স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে প্রধান ভূমিকা পালন করা সত্ত্বেও রিয়াদের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করল ইসলামাবাদ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই মোতায়েনের তথ্য এবারই প্রথমবারের মতো প্রকাশ্যে এলো। […]

Continue Reading

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অনলাইন ডেস্ক: চরম রাজনৈতিক অস্থিরতার মাঝে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন কিয়ার স্টারমার। সুনির্দিষ্ট সময়ে তিনি পদত্যাগ করবেন বলে ইতোমধ্যে ঘনিষ্ঠ সহযোগীদের কাছে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। রোববার (১৭ মে) কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির মন্ত্রিসভার […]

Continue Reading