1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
তিতাসের পরিচয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক মান্নান খান আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা ইরানে ৫ মাত্রার ভূমিকম্প দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তি পুরোপুরি ভেঙে পড়ায় পুরো পরিস্থিতি একটি বড় যুদ্ধের দিকে যাচ্ছে। তেহরানের একজন গবেষক আলী আকবর দারেইনি আল জাজিরাকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কাগজে-কলমে এখন কোনো শান্তি চুক্তি নেই, বরং ভেতরে ভেতরে ইতোমধ্যেই একটি ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন সেনারা বারবার নিয়ম ভাঙার কারণে পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।

এই গবেষক জানান, পারস্য উপসাগর দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান তিনটি সহজ নিয়ম দিয়েছে।

প্রথমত, জাহাজগুলোকে ইরানের দেখানো নির্দিষ্ট পথ (লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে ঢুকে দক্ষিণ দিক দিয়ে বের হওয়া) ব্যবহার করতে হবে।

দ্বিতীয়ত, ইরানের দেওয়া সেবার জন্য নির্দিষ্ট ফি দিতে হবে।

আর তৃতীয়ত, জাহাজে এমন কোনো মালামাল বা অস্ত্র থাকা চলবে না যা ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে।

বর্তমানে এই নিয়মগুলো মেনে প্রতিদিন ২০ থেকে ৩০টি জাহাজ ওই এলাকা দিয়ে যাতায়াত করছে। কিন্তু ইরান যাতে এই নিয়মগুলো চালু রাখতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্র ইচ্ছা করে ঝামেলা তৈরি করছে। আর এ কারণেই দুই দেশের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে।

ইরান সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন সেনাদের এই দাদাগিরি তারা কোনোভাবেই মুখ বুজে সহ্য করবে না। এর জন্য যদি বড় কোনো যুদ্ধও বেঁধে যায়, ইরান তার জন্য প্রস্তুত। ইরানের অবস্থান খুবই পরিষ্কার—আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরান যদি নিজের তেল বিক্রি করতে না পারে, তবে তারা এই অঞ্চলের অন্য কোনো দেশকেও তেল বিক্রি বা রপ্তানি করতে দেবে না।

সূত্র: আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews