পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

অনলাইন ডেস্ক: সীমান্তে বিএসএফ পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজিবির প্রতিরোধে ব্যর্থ হয়ে চার দিনের মাথায় পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা শিশুসহ ১০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। সোমবার (৮ জুন) সকালে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, গত শুক্রবার ভোররাতে পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের […]

Continue Reading

আগ্রাবাদে মাথায় সাদা কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। শুক্রবার আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল করা হয়। মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, যুবলীগের মিছিলটি বন্দর এলাকা […]

Continue Reading

লোহাগড়ায় `জাল দলিল তৈরি-চক্র’: ব্যাংক ঋণ নেওয়ার চেষ্টার অভিযোগ, তদন্তের দাবি

জাতীয় ক্রাইম রিপোটার্স সোসাইটি (জে সি আর এস) নড়াইল জেলা প্রতিনিধী: নড়াইলের লোহাগড়া উপজেলায় জাল দলিল তৈরি ও তা ব্যবহার করে ব্যাংক ঋণ নেওয়ার চেষ্টার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ সূত্রে জানা যায়, লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীপাশা গ্রামের বাসিন্দা […]

Continue Reading

শরণখোলায় নসিমন উল্টে প্রাণ গেলো সৌদি প্রবাসীর

অনলাইন ডেস্ক: বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সুজন মোল্লা (৪০)। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে ১নং ধানসাগর ইউনিয়নের ৮নং রাজাপুর ওয়ার্ডের ছুটুখার বাজার শিকদার বাড়ি কালভার্টের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দ্রুত গতিতে যাওয়ার সময় নসিমন উল্টে কালভার্টের পাশে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লাগে। এসময় নসিমনে থাকা ২ […]

Continue Reading

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক: ভোলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জানাজায় হাজারো মানুষের ঢল নামে। এর আগে রাষ্ট্রীয় গার্ড অব অনারের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে। মঙ্গলবার (২ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে মরদেহ নিয়ে […]

Continue Reading

তোফায়েলের জানাজার আগে ভোলায় ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজার আগে ভোলায় বিক্ষোভ করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জানাজাস্থল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তারা তোফায়েল আহমেদকে ছাত্রদল নেতা নুরে আলম ও যুবদলের রহিমের হত্যাকারী দাবি করে বিদ্যালয়ের মাঠে জানাজা না পড়ানোর দাবি জানান। পরে […]

Continue Reading

ভূমি দস্যু-অবৈধ সম্পদ অর্জনকারীদের গুণ্ডাবাহিনী কর্তৃক ভুক্তভোগী মানববন্ধনকারীদের হুমকি

জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি (জেসিআর) নড়াইল জেলা প্রতিনিধি: ভূমি দস্যু, ভূমি জালিয়াত, অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয় গত ২৪ মে ২০২৬ সকাল ১০টায়। উক্ত মানববন্ধন শেষে লোহাগড়া নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে। ভুক্তভোগী মানববন্ধনকারীরা জনগণকে সচেতন করার জন্য ছবিসহ ভূমিদস্যুদের ব্যানার লোহাগড়া ভূমি অফিস, সাব রেজিস্ট্রার অফিস এবং লোহাগড়া নির্বাহী অফিসের […]

Continue Reading

বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসে আগুন দিয়েছে। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলা একটি বিআরটিসি বাস প্রথমে সিএনজিচালিত অটোরিকশাকে এবং পরে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা বাবা ও […]

Continue Reading

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত

অনলাইন ডেস্ক: নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোণা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- নূরজাহান […]

Continue Reading

নোয়াখালীর দুই উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্ক: নোয়াখালীর সদর ও বেগমগঞ্জে পৃথক সংঘর্ষে ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। শনিবার (৩০ মে) রাতে জায়গায় ঘটনা দুটি ঘটে। জানা যায়, সদর উপজেলার দাদপুরে ইয়াবা সেবন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে গাছ ব্যবসায়ী কামাল উদ্দিন নিহত হন। অন্যদিকে বেগমগঞ্জের খানপুর এলাকায় জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ […]

Continue Reading