জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি (জেসিআর) নড়াইল জেলা প্রতিনিধি: ভূমি দস্যু, ভূমি জালিয়াত, অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয় গত ২৪ মে ২০২৬ সকাল ১০টায়।
উক্ত মানববন্ধন শেষে লোহাগড়া নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে। ভুক্তভোগী মানববন্ধনকারীরা জনগণকে সচেতন করার জন্য ছবিসহ ভূমিদস্যুদের ব্যানার লোহাগড়া ভূমি অফিস, সাব রেজিস্ট্রার অফিস এবং লোহাগড়া নির্বাহী অফিসের সামনে টাঙিয়ে রাখে। লোহাগড়া ভূমি রেজিিস্ট্র অফিসের গেটে টাঙিয়ে রাখা ব্যানারটি চিহ্নিত ভূমিদস্যুদের মদদে মো. লিটন মৃধা, পিতা: মৃত মজিদ মৃধা, সাং লক্ষীপাশা ছিঁড়ে ফেলে। ভুক্তভোগী মানববন্ধনকারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে মেরে ফেলার হুমকি দেয়।
এসময় তিনি বলতে থাকেন, এদের অনেক টাকা। এরা সবাইকে টাকা দিয়ে কিনে নিয়েছে। অফিস-আদালত সব তাদের হাতে। কেউ কিছুই করতে পারবে না।
এতে করে ভুক্তভোগী মানববন্ধনকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় চিহ্নিত ভূমিদস্যুরা তাদের পালিত গুণ্ডাবাহিনী লেলিয়ে দিয়ে ব্যানারগুলি ছিঁড়ে ফলেছে। এমতবস্থায় মানববন্ধনকারীরা ভূমিদস্যু ও অবৈধ সম্পদ অর্জনকারীদের পালিত গুণ্ডা বাহিনীর কাছ থেকে বিভিন্ন ধরনের হুমকির সম্মুখিন হচ্ছে। কিছু অসাধু লোকের সহায়তায় ভূমি দস্যু, ভূমি জালিয়াত ও অবৈধ সম্পদ অর্জনকারীরা বহাল তবিয়তে এলাকায় ঘোরাফেরা করছে এবং হুমকি-ধামকি দিচ্ছে। অনাকাক্ষিত ঘটনা এড়াতে বিষয়টি এলাকার সাধারণ শান্তিপ্রিয় মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।