1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
তিতাসের পরিচয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক মান্নান খান আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা ইরানে ৫ মাত্রার ভূমিকম্প দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৯ Time View

অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার গানশিপ বিধ্বস্ত হয়েছে, তবে এর দুই পাইলট রক্ষা পেয়েছেন।

এই ঘটনার বিষয়ে জানানে এমন দুই ব্যক্তিকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সোমবার এ ঘটনা ঘটেছে। ঘটনার পর হেলিকপ্টারটির দুই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

হেলিকপ্টারটি ইরানি বাহিনীর গুলিতে, না যান্ত্রিক গোলযোগে অথবা অন্য কোনো সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, হেলিকপ্টারটির দুই পাইলট ‘ভালো’ আছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ওই পাইলটরা ভালো আছেন। হ্যাঁ, কেউ আঘাত পায়নি। এ বিষয়ে আগামীকাল একটি প্রতিবেদন প্রকাশ করবো আমরা। তবে পাইলটরা ভালো আছেন।”

আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ পরিষ্কার হয়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বিদেশি খবরের বরাত দিয়ে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের কথা জানিয়েছে, কিন্তু বিস্তারিত আর কিছু জানায়নি।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে পশ্চিম এশিয়াজুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধ শুরু করার পর থেকে তেহরান বিশ্বের তেল-গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর বহির্মুখে ইরানি জাহাজগুলোর বিরুদ্ধে নৌ-অবরোধ আরোপ করেছে।

এই পাল্টাপাল্টি পদক্ষেপে হরমুজ প্রণালি ও এর আশপাশের অঞ্চলগুলোতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা প্রায়ই সীমিত সংঘাতের রূপ নিচ্ছে।

এর মধ্যে লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে রোববার ও সোমবার ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপে আপাতত ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা থামলেও বিদ্যমান উত্তেজনার বারুদে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। এসবের মধ্যেই হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘটল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews