1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
তিতাসের পরিচয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক মান্নান খান আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা ইরানে ৫ মাত্রার ভূমিকম্প দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫১ Time View

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। এর প্রভাব ইতোমধ্যে দেশের বাজারেও পড়েছে। সবশেষ সমন্বয়ে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে স্বর্ণের দাম। একইসঙ্গে কমেছে রুপার দামও। বিশ্ববাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকায় দেশের বাজারে আবারও দাম কমার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শনিবার (৬ জুন) স্বর্ণ ও রুপার নতুন দাম ঘোষণা করে, যা বর্তমানে কার্যকর রয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায়।

একইসঙ্গে ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। সোমবার (৮ জুন) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৩২১ দশমিক ৪৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচারও কমেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা এবং শক্তিশালী কর্মসংস্থান তথ্যের কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনার কারণে তেলের দাম বাড়লেও তা মুদ্রাস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, যা স্বর্ণবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

বাজুস সূত্র বলছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলে সাধারণত তার প্রভাব দেশের বাজারেও পড়ে। তাই আন্তর্জাতিক বাজারে বর্তমান নিম্নমুখী ধারা অব্যাহত থাকলে দেশের বাজারেও স্বর্ণের দাম আবার কমানো হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews