‘ইরানের বিশ্বাস অর্জনে ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে ট্রাম্পকে’

অনলাইন ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা যখন কার্যত অচলাবস্থায়, তখন ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত ইরানি সম্পদ ছাড়ের দাবি তুলেছে তেহরান। এ দাবিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি ‘বিশ্বাসের পরীক্ষা’ হিসেবে বর্ণনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই। শুক্রবার (৫ জুন) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, দুই দেশের মধ্যে চলমান […]

Continue Reading

জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর শান্তিরক্ষী

অনলাইন ডেস্ক: ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই ছয় শান্তিরক্ষী সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা […]

Continue Reading

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার মার্কিন সেনাবাহিনী ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা করেছে। এর আগে মার্কিন বাহিনী হরমুজ প্রণালির দিকে ছোড়া ইরানের চারটি ড্রোন ভূপাতিত করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে থাকা ইরানের গোরুক ও কেশম দ্বীপের নজরদারি স্থাপনায় এই হামলা চালিয়েছে। মার্কিন সূত্র জানিয়েছে, ইরানের ড্রোনগুলো এই অঞ্চলের জাহাজ চলাচলকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। […]

Continue Reading

আগ্রাবাদে মাথায় সাদা কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। শুক্রবার আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল করা হয়। মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, যুবলীগের মিছিলটি বন্দর এলাকা […]

Continue Reading

লোহাগড়ায় `জাল দলিল তৈরি-চক্র’: ব্যাংক ঋণ নেওয়ার চেষ্টার অভিযোগ, তদন্তের দাবি

জাতীয় ক্রাইম রিপোটার্স সোসাইটি (জে সি আর এস) নড়াইল জেলা প্রতিনিধী: নড়াইলের লোহাগড়া উপজেলায় জাল দলিল তৈরি ও তা ব্যবহার করে ব্যাংক ঋণ নেওয়ার চেষ্টার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ সূত্রে জানা যায়, লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীপাশা গ্রামের বাসিন্দা […]

Continue Reading

শরণখোলায় নসিমন উল্টে প্রাণ গেলো সৌদি প্রবাসীর

অনলাইন ডেস্ক: বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সুজন মোল্লা (৪০)। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে ১নং ধানসাগর ইউনিয়নের ৮নং রাজাপুর ওয়ার্ডের ছুটুখার বাজার শিকদার বাড়ি কালভার্টের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দ্রুত গতিতে যাওয়ার সময় নসিমন উল্টে কালভার্টের পাশে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লাগে। এসময় নসিমনে থাকা ২ […]

Continue Reading

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

অনলাইন ডেস্ক: অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও মাসুদ খান। আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ […]

Continue Reading

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবী আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রোববার (৭ জুন) দেয়া হবে। আজ বৃহস্পতিবার (৪ জুন) এ মামলায় যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ওইদিন নির্ধারণ করেছে আদালত। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী দুই আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী যাবজ্জীবন সাজার আবেদন জানিয়েছেন। আজ দুপুর পৌনে ১২টার দিকে বিচারক […]

Continue Reading

বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সময়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন। একইসঙ্গে সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তারা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ব্যক্তিগত […]

Continue Reading

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা বাপ্পারাজ। সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন অভিনেতা নিজেই। বুধবার (৩ জুন) এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি। জানা যায়, ব্যক্তিগত কিছু কারণে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাপ্পারাজ। এর আগে, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে অভিনেত্রী […]

Continue Reading