সিলেটে সিএনজি পাম্পে বিস্ফোরণে অন্তত ৮ জন দগ্ধ

সারাবাংলা

জেএন ২৪ নিউজ ডেস্ক: সিলেটের মিরাবাজার দাদাপীর মাজার সংলগ্ন একটি সিএনজি পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পথচারীসহ অন্তত ৮জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে হঠাৎ করে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এর পরপরই পাম্পে আগুন লেগে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর কাজে শুরু করেন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

এদিকে এ ঘটনায় অগ্নিদগ্ধ অন্তত ৮জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৭টার দিকে বিরতি ফিলিং স্টেশনের জেনারেটরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় জেনারেটরটিতে আগুন ধরে যায়। এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়ে।

সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *