ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন হাসপাতালে

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: এডিস মশাবাহী রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগ তার চিকিৎসা চলছে।

বিএসএমএমইউ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ মন্ত্রীর চিকিৎসা তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন।

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘কিছুদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে সোডিয়ামের পরিমাণ কম পাওয়া গেছে। তবে বর্তমানে তিনি ভালো আছেন।’

মন্ত্রীর ব্যক্তিগত কর্মী রাজীব দেব নাথ জানান, গত ২২ আগস্ট তার ডেঙ্গু শনাক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *