ঢাকা-আশপাশের জেলায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদার করতে ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: ঢাকা ও আশপাশের জেলায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

বুধবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শরীফুল ইসলাম বলেন, ‘পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।’

এর আগে গত শনিবার গাজীপুর, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। গত কয়েক দিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এ সময় কারখানায় আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।

এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন আন্দোলনরত শ্রমিকেরা।

এদিকে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *