1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

১৬ বছর শাহরুখ খানের সঙ্গে কথা বলেননি সানি দেওল!

  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: ফিল্ম ইন্ডাস্ট্রি বড়ই অদ্ভুত জায়গা। এখানে শুধু নায়িকারাই নন, নায়করাও অনেক সময় একে অপরের বন্ধু হতে পারে না। পরস্পরের প্রতি ঈর্ষা এর অন্যতম কারণ। কিন্তু মুখে সেই ঘটনা সকলে স্বীকার করেন না।

এক্ষেত্রে প্রকাশ্যেই পরিচালক যশ চোপড়ার সঙ্গে ‘ঝামেলা’ এবং শাহরুখ খানের প্রতি রাগের কারণ ফাঁস করেছিলেন বলিউডের অ্যাকশন হিরো সানি দেওল।

১৯৯৩ সালে একসঙ্গে ‘ডর’ ছবিতে কাজ করেছিলেন সানি ও শাহরুখ। বাদশার ক্যারিয়ারের একদম শুরুর দিকের ছবি ‘ডর’। সেখানে নেতিবাচক চরিত্রে ছিলেন কিং খান। অন্যদিকে ছবির নায়ক সানি দেওল ততদিনে বলিউডে প্রতিষ্ঠিত।

অথচ আশ্চর্যজনকভাবে ‘ডর’ ছবিতে নায়ক সানিকে ছাপিয়ে যান ‘ভিলেন’ শাহরুখ। বিষয়টা ভালোভাবে মেনে নিতে পারেননি সানি। এর জন্য পরিচালক যশ চোপড়াকেই দায়ী করেন তিনি। ‘আপ কি আদালত’-এর মঞ্চে সে কথা স্বীকারও করে নিয়েছিলেন সানি।

ছবির একটি দৃশ্যে সানি দেওলকে, রাহুল অর্থাৎ শাহরুখের ছুরি মারার যে দৃশ্য রয়েছে তা নিয়ে যশ চোপড়ার সঙ্গে রীতিমতো তর্কাতর্কি হয়েছিল সানির।

অভিনেতার কথায়, ‘আমি চেষ্টা করছিলাম এটা বোঝানোর যে আমি ছবিতে কমান্ডোর চরিত্রে অভিনয় করছি। যে ভীষণ ফিট এবং অভিজ্ঞ। এই ছেলেটা এত সহজে কীভাবে আমাকে হারাতে পারে? যদি আমি ওকে দেখতে না পাই তাহলে অন্য বিষয়, কিন্তু আমি ওকে দেখছি আর সে এসে আমাকে মেরে চলে গেল তাহলে তো আমি কমান্ডোই নই।’

যদিও যশ চোপড়া সানির এই তত্ত্বে বিশেষ পাত্তা দেননি। রাগে, অভিমানে সে সময় প্যান্ট টেনে ছিঁড়ে ফেলেছিলেন অভিনেতা। সানির কথায়, ‘রাগে আমি হাত দিয়ে টেনে প্যান্ট ছিঁড়ে ফেলেছিলাম, দুর্ভাগ্যবশত আমি সেটা বুঝতেও পারিনি।’

ধর্মেন্দ্র পুত্র আরও বলেন, ‘ডর’ মুক্তির পর ১৬ বছর শাহরুখের সঙ্গে কোনো কথা হয়নি। যদিও সেটা ইচ্ছাকৃত ছিল বলা যাবে না। আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আমাদের আর দেখাই হয়নি। তাই কথা বলার পরিস্থিতি ছিল না’।

অন্য এক সাংবাদিক বৈঠকে ‘ডর’ নিয়ে সানি জানিয়েছিলেন, ‘আমার একটাই আপত্তি ছিল যে, আমি বুঝতে পারিনি এই ছবিতে ভিলেনের চরিত্রকে গৌরবান্বিত করা হবে’।

১৯৯৩ সালে মুক্তি পায় শাহরুখ খান, সানি দেওল, জুহি চাওলা অভিনীত ‘ডর’। ‘কিরণ’ (জুহি)-এর প্রেমে পাগল রাহুল (শাহরুখ) সারাক্ষণ তাকে স্টক করত- এই প্রেক্ষাপটেই গড়ে উঠেছিল ‘ডর’। ওই ছবির জন্য সেরা ভিলেন চরিত্রে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন শাহরুখ।

যদিও শাহরুখ-সানির মধ্যকার সব মনোমালিন্য ধুয়ে মুছে গেছে কালের নিয়মে। এমনকি ছেলে করণ দেওলকে নিয়ে যখন ‘পল পল কে দিল কে পাস’ ছবির ঘোষণা সারেন সানি, তখন শুভেচ্ছা জানাতে ভোলেননি শাহরুখ। ইন্ডাস্ট্রিতে সানি পুত্রকে খোলা মনে স্বাগত জানান কিং খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews