শেরপু‌রে ধর্ষণচেষ্টা, ব্লেড দিয়ে ভাসুরের পুরুষাঙ্গ কাটলেন গৃহবধূ

ক্রাইম নিউজ সারাবাংলা

জেএন ২৪ নিউজ ডেস্ক: বগুড়ার শেরপু‌রে গৃহবধূ‌কে ধর্ষণ চেষ্টার অ‌ভি‌যো‌গে ক‌রিম প্রামা‌ণিক না‌মের এক ব‌্যক্তি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

রবিবার বিকালে তা‌কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয়। এর আগে সকাল ৯টার দিকে ধর্ষণ করতে গেলে তার পুরুষাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করায় অসুস্থ হলে তাকে শহীদ জাউ রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।

গ্রেপ্তার ক‌রিম উপ‌জেলার খানপুর দহপাড়া গ্রা‌মের মৃত আফসার প্রামা‌ণিকের ছে‌লে।

জানা ‌গে‌ছে, গ্রেপ্তার ক‌রিম ধর্ষণ চেষ্টার শিকার ওই গৃহবধূর সম্প‌র্কে ভাসুর হন। তি‌নি দীর্ঘদিন যাবৎ ওই গৃহবধূ‌কে কু‌-প্রস্তাব দি‌য়ে আস‌ছি‌লেন। বিষয়‌টি নি‌য়ে পারিবা‌রিকভা‌বে মীমাংসার চেষ্টা করা হ‌য়। কিন্তু ক‌রিম ওই গৃহবধূ‌র সঙ্গে সম্পর্ক করার চেষ্টা ক‌রে আস‌ছি‌লেন। এর এক পর্যা‌য়ে রবিবার (৯ এ‌প্রিল) সকাল ৮টায় ওই গৃহবধূ দহপাড়া গ্রা‌মের দেবনতুর মা‌ঠে ভূট্টা ক্ষে‌তে ‌গে‌লে ক‌রিমও তার পেছ‌নে যান। এরপর সেখা‌নে তা‌কে ধর্ষণ চেষ্টা চালান। এ সময় ওই গৃহবধূ তার কা‌ছে থাকা ধারা‌লো ব্লেড দি‌য়ে ক‌রি‌মের পুরুষাঙ্গে আঘাত কর‌লে তিনি ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে যান। প‌রে ওই গৃহবধূ বিষয়‌টি বা‌ড়ি‌তে গি‌য়ে প‌রিবা‌রের লোকজন‌কে জানা‌লে তারা শেরপুর থানায় অ‌ভি‌যোগ দেন। অভি‌যো‌গের পরিপ্রেক্ষি‌তে পু‌লিশ তা‌কে গ্রেপ্তার ক‌রে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আতাউর রহমান খন্দকার ব‌লেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ‌তাকে পুলিশ হেফাজতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হ‌চ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *