চুমু আমরা আগেও খেয়েছি, অনির্বাণের সঙ্গে চুমুর দৃশ্য প্রসঙ্গে জয়া

বিনোদন

জেএন ২৪ নিউজ ডেস্ক: আগামী ১৯ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমা ‘দশম অবতার’। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই এর অ্যাকশন, সংলাপ ও গান নিয়ে ব্যাপক আলোচনা চলছে। একই সঙ্গে ট্রেলারে থাকা অভিনেত্রী জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যের চুম্বনের দৃশ্য নিয়ে নানা কথা বলছেন নেটগেরিকরা।

বহুল আলোচিত সেই চুমুর দৃশ্য নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জয়া ও অনির্বাণ। চুমুর দৃশ্য নিয়ে প্রশ্ন করলে জয়া বলেন, ‘আমরা আগেও চুমু খেয়েছি। এমনকি আমার আর ওর প্রথম দৃশ্যই ছিল চুমর।’

এ সময় পাশে থাকা অনির্বাণ জানান, ‘ঈগলের চোখ’ সিনেমায় প্রথম শট ছিল চুমু খাওয়ার। তখন জয়া বলেন, আমি বসে আছি (ঈগল চোখ’র শুটিংয়ে)। এ সময় হঠাৎ করেই একটা ছেলে (অনির্বাণের প্রথম সিনেমা ছিল) এসে আমাকে চুমু খায়।

এরপরই উপস্থাপক প্রশ্ন করেন, এবারের চুমুর দৃশ্য করতে গিয়ে কয়টি টেক নিতে হয়েছে। জবাবে জয়া ও অনির্বাণ একসঙ্গে আঙুল তুলে বলেন, ‘একটা’। তারপর উপস্থাপক বলেন, ‘এতটা পারফেকশন, তার মানে।’ তখন হেসে উঠেন জয়া।

এদিকে অনির্বাণ সম্পর্কে জয়া জানান, তিনি নাকি অনেক প্রেশার নেন। অভিনেত্রীর ভাষ্যমতে―তার কাছে উপায় থাকলে অনির্বাণের হাত ধরে টেনে বের করে আনতেন ও বলতেন, অত ভেব না। তার মতে, অনির্বাণ এমন একজন মানুষ যার জীবন সম্পর্কে অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *