হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

বিনোদন

বিনোদন ডেস্ক : বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত ৮১ বছর বয়সি মেগাস্টার অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, অমিতাভকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হার্টে ব্লকেজ রয়েছে। সে কারণে শুক্রবারই বিগ বি’র অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে।

তবে এর ঘণ্টাখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি লিখেছেন, ‘চিরকৃতজ্ঞ’। তার এই পোস্ট করার পরেই শোনা যাচ্ছে যে, অমিতাভ অসুস্থ।

গত বছর ভালো কাটলেও ২০২২ সালে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছিল বিগ বি’কে। ২০২২ সালে তার পায়ের শিরা কেটে যায়। সেই সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ।

‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’ এর শুটিংয়ের সময় একটি ধাতব টুকরোর দ্বারা তার পা কেটে যায় তার। এরপর প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *