1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

৭১-এর মীমাংসিত বিষয় নিয়ে বিতর্কের সুযোগ নেই : রব

  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

অনলাইন ডেস্ক : জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘৭১ সালের মার্চ মাসেই স্বাধীনতার ইশতেহারে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের নামকরণ, জাতীয় পতাকা, জাতীয় সংগীতসহ মৌলিক প্রশ্ন নিষ্পত্তি করেই রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় হয়। সুতরাং, মুক্তিযুদ্ধের মীমাংসিত ভিত্তি যা অগণিত আত্মত্যাগের বিনিময়ে জাতির অস্তিত্বে প্রথিত হয়ে আছে, তা নিয়ে অহেতুক বিতর্কে জাতীয় অনুভূতি ও মনন আঘাত প্রাপ্ত হয়। এসব অপ্রয়োজনীয় বিতর্ক তুলে ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি করা হলে তা ছাত্র জনতা মেনে নেবে না।’

শনিবার জেএসডির কেন্দ্রীয় ও মহানগরের সংগঠকদের সাথে আলোচনা কালে আ স ম রব এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার শতাধিক নেতাকর্মী জাতীয় বীর আ স ম আবদুর রবের হাতে ফুল দিয়ে জেএসডিতে যোগ দেন।

আ স ম রব বলেন, ‘ফ্যাসিবাদি সরকারের পতনের পর ৭১ এর জনআকাঙ্ক্ষার সাথে ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাংকার সেতুবন্ধনে নতুন বাংলাদেশের রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে; কোনো অবস্থাতেই এর ব্যত্যয় হতে দেওয়া যাবে না।’

ঢাকা মহানগর জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সমন্বয়ক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক কামরুল আহসান অপুর সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব,সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া,সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার সাজু, মোহাম্মদ মোস্তফা কামাল, যোগদানকারীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ নূর নবী, মনির হোসেন, জিয়াউর রহমান বাচ্চু মফিজুর রহমান বাবু ও রফিকুল ইসলাম রাজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews