২৫ হাজার সেনা নিয়ে নাইজারে হামলার পরিকল্পনা জোট ইকোওয়াস

আন্তর্জাতিক

জেএন ২৪ নিউজ ডেস্ক: নাইজারের সামরিক অভ্যুত্থানের নেতাদের প্রতি সমর্থন আছে দেশটির অধিকাংশ জনগণের

প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় নাইজারে সামরিক হস্তক্ষেপের লক্ষ্যে ২৫ হাজার সেনা সমাবেশ করতে যাচ্ছে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ‘ইকোওয়াস’।

মোহাম্মদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইকোওয়াস। এরিমধ্যে সে সময় সীমা পার হয়েছে। কিন্তু বাজুমকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া তো হয়নি বরং জান্তা সরকার দেশটির আকাশসীমা বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইকোওয়াস জোটের সেনাবাহিনীর প্রধানেরা ২৫ হাজার সেনা নিয়ে নাইজারে সামরিক হস্তক্ষেপে সম্মত হয়েছেন। এই জোটের বিভিন্ন দেশের সেনাদের নিয়ে ২৫ হাজারের যৌথ বাহিনী গড়ে তোলা হবে।

ফরাসি গণমাধ্যম জানিয়েছে- প্রয়োজনীয় ২৫ হাজার সেনার অর্ধেকেরও বেশি সেনেগাল, বেনিন ও আইভরি কোস্ট থেকেই সংগ্রহ করতে পারবে নাইজেরিয়া। বলা হচ্ছে এই সামরিক আগ্রাসনে নাইজেরিয়া নেতৃত্ব দেবে।

তবে নাইজারের দুই প্রতিবেশী দেশ বুরকিনাফাসো ও মালি ইকোওয়াস জোটের সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তের বিরোধিতা করে নাইজারের অভ্যুত্থানকারী সেনাবাহিনীর প্রতি জোরালো সমর্থন ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *