সিলেটে সিটি মেয়র আরিফের বাসায় আগুন

সারাবাংলা

জেএন ২৪ নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শদের ধারনা। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এলাকাবাসীও তাদের সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, আগুনের খবর পেয়েই তারা ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। বর্তমানে আগুন এখন নিয়ন্ত্রণে। তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক জানাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *