সাভারে আলমনগরের বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণের অভিযোগ

ক্রাইম নিউজ নগর জীবন সারাবাংলা


নিজস্ব প্রতিবেদক : গতকাল ৭ ই নভেম্বর ২০২৩ ইং রোজ মঙ্গলবার সকাল ৮: ৩০ মিনিটের দিকে পার্শ্ববর্তী চান্দুলিয়া মৌজায় প্রস্তাবিত বলিয়ারপুর এগ্রো ফার্মের উন্নয়ন কাজে কর্মরত সাধারণ শ্রমিকের উপর আলমনগরের ভাড়াটিয়া সন্ত্রাসীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভয়ংকর আক্রমণ চালায়।

এই আক্রমণে তাৎক্ষণিকভাবে বলিয়ারপুর এগ্রো ফার্মের ৫ – ৬ জন শ্রমিক গুরুতর আহত হয়। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যাচ্ছে যে বলিয়ারপুর এগ্রো ফার্মের জন্য নির্ধারিত স্থানে ভূমি উন্নয়নের কাজ করছিলেন ফার্মের লোকজন। এসময় আলম নগরের ৮০- ৯০ জনের একটি গুন্ডাবাহিনী দেশি দা, রামদা, চাপাতি, লোহার রডসহ আরো অনেক দেশীয় অস্ত্র সহকারে তাদের উপর আক্রমণ চালায়।

এতে তাৎক্ষণিকভাবে বলিয়ারপুর এগ্রো ফার্মের ১। মোঃ রিপন (৩৮), পিতা-আব্দুল মান্নান, গ্রাম-কোন্ডা, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২ । মোহাম্মদ উজ্জল (৫০), পিতা- শামসুল হক, গ্রাম- বলিয়ারপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোহাম্মদ রায়হান (২৬), পিতা- আব্দুল জলিল, গ্রাম-বলিয়ারপুর, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা, ৪। মোহাম্মদ ইব্রাহিম (৩৫), পিতা- মোঃ মোস্তফা, গ্রাম- বলিয়ারপুর, থানা সাভার মডেল, জেলা-ঢাকা, ৫। মোহাম্মদ আসমাত উল্লাহ (২৫), পিতা-মোঃ হোসেন গাজী, গ্রাম- বলিয়ারপুর, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা গন মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে মোহাম্মদ রিপন (৩৮), পিতা-আব্দুল মান্নান, গ্রাম- কোনডা, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা এর অবস্থা সংকটাপন্ন।

তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আলমনগরের সন্ত্রাসীরা তাকে রামদা দ্বারা তার পিঠ, হাত ও পায়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় আলমনগরের সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের বরাতে আরো জানা যাচ্ছে যে বহুদিন ধরেই আলমনগরের কর্তৃপক্ষ পার্শ্ববর্তী প্রস্তাবিত বলিয়ারপুর এগ্রো ফার্মের নিজস্ব জমি দখলের অবৈধ চেষ্টা চালিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *