শুক্রবারের পর বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: এক সপ্তাহের বেশি সময় ধরে দেশজুড়ে প্রবল বৃষ্টিপাত চলছে। শ্রাবণ মাসের শেষের দিকে এই ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্বত্য জেলাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর অনেক এলাকাতেও।

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবারের পর দেশের বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে যে বৃষ্টি হচ্ছে এটাকে স্বাভাবিক বলছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

গেল জুলাই মাসজুড়ে প্রায় বৃষ্টিহীন ছিল প্রকৃতি। আগস্টে এসে ভারী বৃষ্টিতে সেই ঘাটতি যেন পুষিয়ে নিচ্ছে প্রকৃতি।

আবওহাওয়াবিধ ওমর ফারুক জানান, মৌসুমী বায়ুর অক্ষ বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। এটি বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ রাজধানীতে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে এবং আগামীকালের সূর‌্যদয় ভোর ৫ টা ৩২ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *