রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন কলেজ উত্তাল

ক্যাম্পাস হাইলাইটস

অনলাইন ডেস্ক: রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে রাতের বেলা উত্তাল হয়ে ওঠে ইডেন কলেজ ও প্রস্তাবিত হযরত রাবেয়া বসরি ছাত্রী নিবাস।

শনিবার (৯ মে) রাত পনে ১২ টায় শিক্ষার্থীরা রাজনীতি মুক্ত, নিরাপদ ও সুষ্ঠু শিক্ষা পরিবেশের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান।

ইডেন মহিলা কলেজের প্রধান গেটের তালা ভেঙে বিক্ষোভে নেমে পড়েন শিক্ষার্থীরা। এসময় গেটে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুনে আগুন দিতে দেখা গেছে। শনিবার রাতে কলেজ গেটের সামনে এ বিক্ষোভ করেন তারা।

তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। এর আগে, শনিবার সন্ধ্যার পরে ইডেন কলেজ গেটে ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ লেখাটি রং দিয়ে মুছে দেওয়া হয়। এর জেরে একদল শিক্ষার্থী আন্দোলনে নামেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *