রাজধানীতে ১০ মিনিটে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর আরামবাগ ও গাবতলীতে ১০ মিনিটের ব্যবধানে যাত্রীবাহী দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার পর পৃথক দুটি ঘটনায় দুটি বাসে আগুন দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি কিংবা কেউ হতাহত হয়েছে কি না জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টা ২০ মিনিটে মতিঝিলের আরামবাগে নটরডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে কে বা কারা আগুন দেয়। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।

এছাড়া শনিবার রাত ৮টা ৩০মিনিটে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ শুরু করে।

রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুটি ঘটনায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *