বেইলি রোডে আগুন লাগার ঘটনায় ভবনের ম্যানেজার আটক

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনের ঘটনায় ভবনের ম্যানেজার বিপুলকে আটক করেছে রমনা থানা পুলিশ। শনিবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের পর ভবনের ম্যানেজারকে ভবনের বিভিন্ন ত্রুটির বিষয় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাকে কিছুক্ষণ আগে আটক করা হয়েছে। ভবনের বিভিন্ন বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার ভবনটির নিচতলার চুমুক রেস্টুরেন্টের (ছোট রেস্টুরেন্ট) দুজন মালিক ও কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃতরা হলেন-চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে গ্রিন কোজি ভবনে লাগা আগুনে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে এখনো অনেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *