জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার দুপুরে সিএমএম আদালত-৭ এর বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামুন হাসানের আইনজীবী খান মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, একতরফাভাবে রায় দিয়েছেন বিচারক। আমাদের সাফাই সাক্ষী এবং যুক্তিতর্কের কোনো সুযোগ দেয়া হয়নি।
মামুন হাসানের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৪২৬টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৬৯টি মামলার বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
Leave a Reply