ময়মনসিংহ ৩ আসনের স্থগিত কেন্দ্রের ভোট শেষে নৌকার প্রার্থী পপি বিজয়ী

সারাবাংলা

জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে স্থগিত হওয়া কেন্দ্রে পুনর্ভোট সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় ময়মনসিংহ-৩ আসনের গৌরীপুরের একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে ইসি। সেই কেন্দ্রেই আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *