1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

মির্জা ফখরুলের বাসা থেকে শীতের কাপড় ও কিছু ওষুধ কারাগারে পাঠানো হলো

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: রমনা থানায় হওয়া প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পরিবারের পক্ষ থেকে সোমবার দুপুরে শীতের কাপড় ও কিছু ওষুধ পাঠানো হয়েছে কারাগারে। কারাবিধি অনুযায়ী কারাগারে বাইরের খাবার নেওয়ার অনুমতি নেই। তাই বাসা থেকে খাবার দিতে পারেননি তার পরিবার। তবে আগামী শুক্রবার তার পরিবারের সদস্যরা কারাগারে তার সাক্ষাতের জন্য যাওয়ার কথা রয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের একটি সূত্র সোমবার দুপুরে জানায়, তার জন্য শীতের কিছু কাপড় ও ওষুধ কারাগারে পাঠানো হয়েছে। তিনি আইবিএসের রোগী (পেটের অসুখ)। বাইরের খাবার তেমন খেতে পারেন না। তাই পরিবার থেকে চিন্তা করছেন কারাগারে তিনি কীভাবে খাওয়া দাওয়া করবেন। যদিও কারা কর্তৃপক্ষ বলছেন, তার খাওয়ার উপযোগী করেই খাবার পরিবেশন করা হবে। তবে সে কথায় আস্থা নেই পরিবারের।

পরিবারের দাবি, আগে নিয়ম ছিল একজন বন্দির সঙ্গে এক সপ্তাহ পর তার পরিবারের সদস্যরা দেখা করতে পারবেন। কিন্তু এখন সেই নিয়ম বাড়িয়ে ১৫ দিনে করা হয়েছে। তাই হয়ত আগামী শুক্রবার কারাগারে গিয়ে মির্জা ফখরুলের সঙ্গে দেখা করতে পারবেন তার পরিবারের সদস্যরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রবিবার দিবাগত রাতে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে নেওয়া হয়। তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করার মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। এর পর ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিএনপি নেতার স্ত্রী রাহাত আরার দাবি, ৭৫ বছর বয়সী মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল।

আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আবেদন করেন। পরে আদালত তাকে ডিভিশন দেওয়ার আদেশ দেয়। কারাবিধি অনুযায়ী, রবিবার দিবাগত রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পরে কারা চিকিৎসক তার শারীরিক পরীক্ষা করেন। পরে তাকে একটি কক্ষে রাখা হয়। সেখানে তাকে দেখাশোনার জন্য লোক রয়েছে।

কারগারের একটি সূত্র জানায়, সোমবার সকালে বিএনপি মহাসচিব ঘুম থেকে ওঠার পর চা-বিস্কুট খেয়েছেন। এর পরে পত্রিকা পড়ে দেশের খোঁজখবর নেন।

বিএনপির ডাকা হরতালের দিন রবিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সারা দেশে সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। মির্জা ফখরুলকে রবিবার দিনভর ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ৮টার দিকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়।

এর আগে মির্জা ফখরুলকে রমনা থানায় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আদালতে নেওয়ার পর মির্জা ফখরুলকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে ফখরুলের পক্ষে অ্যাডভোকেট মহসীন মিঞা, অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকীসহ বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews