মির্জা আব্বাস সব মামলায় জামিন পেলেন

রাজনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: ঢাকা রেওলয়ে থানার আরেক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিন পেয়েছেন। এ নিয়ে তিনি সব মামলায় জামিন পেলেন। এক্ষেত্রে মির্জা আব্বাসের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মহি উদ্দিন চৌধুরী। সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলহাস উদ্দিনের আদালত জামিন মঞ্জুর করেন।

আইনজীবী বলেন, মির্জা আব্বাস সব মামলায় জামিন পেয়েছেন। এখন কারামুক্তিতে কোনো বাধা নেই। জামিননামা কারাগারে পৌঁছালেই তিনি কারামুক্ত হবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার সন্ধ্যায় তিনি মুক্তি পেতে পারেন। ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন মির্জা আব্বাসকে অভ্যর্থনা জানাতে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। গত ২৪ জানুয়ারি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা রেওলয়ে থানার আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মির্জা আব্বাসের পল্টন থানার পাঁচ এবং রমনা মডেল থানার চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। পরে ৫ ফেব্রুয়ারি পল্টন থানার চার ও রমনা মডেল থানার দুই মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। পরদিন ৬ ফেব্রুয়ারি শাহজাহান পুর, পল্টন থানার ও রমনা মডেল থানার পৃথক আরও তিন মামলায় ও গত ১৮ ফেব্রুয়ারি রমনা মডেল থানার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *