ভারত বিশ্বকাপে হরদীপ সিং হত্যা বদলার হুমকি খালিস্তানি নেতারা

খেলাধুলা

জেএন ২৪ নিউজ ডেস্ক: ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের বদলার হুমকি দিয়েছে খালিস্তানি নেতারা। সম্প্রতি এক বার্তায় হুমকি দিয়েছে ভারতের নিষিদ্ধ শিখ সম্প্রদায়ের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)।

শুধু তাই নয়, এই হত্যার বদলা বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণা ক্ষমতা সম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

সম্প্রতি কানাডায় অবস্থানরত পান্নু নামের এক খালিস্তানি নেতার একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইংরেজিতে দেওয়া সেই বার্তায় পান্নু বলেন, ‘আগামী ৫ অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট নয় বরং শুরু হবে বিশ্ব সন্ত্রাসবাদ কাপ।’

একই ভিডিওতে পান্নু আরও বলেন,‘আমরা শহীদ নিজ্জরের হত্যার বদলা নেব। আমাদের ব্যালট হবে তোমাদের বুলেটের জবাব।’

বিশ্বকাপের আগ মুহূর্তে এমন হুমকি নিশ্চয় ভালোভাবে নিচ্ছে না কেউই। আপাতত দৃষ্টিতে অনেকটা দুঃশ্চিন্তায় রয়েছে সবাই। সেই লক্ষ্যে বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামগুলোর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিবি) ও ভারতীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *