1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলে সবাই আবার এক হয়ে যাবে : মির্জা আব্বাস

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩৮ Time View

অনলাইন ডেস্ক : বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলে সবাই আবার এক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, আজকের স্বাধীনতা দিবসই প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। সব দলের নিজস্ব পরিকল্পনা বা নীতি আছে। নেতাকর্মীরা দলীয় আদর্শের ভিত্তিতে কথা বলছেন বলেও তিনি উল্লেখ করেন।

তবে বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলে সবাই আবার এক হয়ে যাবে, এমনটাই মনে করেন বিএনপি’র এই নেতা। সেইসাথে তিনি প্রত্যাশা করেন, ডিসেম্বরেই নির্বাচন হবে।

এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews