ভ্রাম্যমাণ প্রতিনিধি : দেশের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম সম্প্রতি টেকসই উৎপাদন কার্যক্রমের জন্য একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিএসআরএম পেয়েছে “গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫”। এই স্বীকৃতি তাদের পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া, কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ এবং টেকসই প্রযুক্তি ব্যবহারের ধারাবাহিক প্রচেষ্টার ফলস্বরূপ অর্জিত হয়েছে। বিএসআরএম দীর্ঘদিন ধরে দূষণ হ্রাস, জ্বালানি সাশ্রয় ও প্রকৃতির ওপর প্রভাব কমানোর লক্ষ্যে সবুজ প্রযুক্তি ব্যবহার করে আসছে।এছাড়া, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত “এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ২০২৫” এ দুটি বিভাগে পুরস্কৃত হয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে “সর্বাধিক টেকসই উৎপাদনকারী প্রতিষ্ঠান” পুরস্কার, যা বিএসআরএম পেয়েছে পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ, বর্জ্য হ্রাস, দায়িত্বশীল উৎপাদন ও উদ্ভাবনী পণ্যের জন্য।
অন্যদিকে, বিএসআরএম ফাস্টবিল্ড সার্ভিস সেন্টার পেয়েছে “সর্বাধিক টেকসই বিল্ডিং ম্যাটেরিয়ালস” পুরস্কার। ফাস্টবিল্ড দেশের প্রথম সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান, যারা প্রকল্প নকশা অনুযায়ী প্রস্তুতকৃত স্টিল সরবরাহ করে। তাদের উন্নতমানের এই পণ্য সমাধান আবাসিকসহ সব ধরনের নির্মাণকাজে মান নিশ্চিত করে।
এই সম্মাননা অর্জন প্রসঙ্গে বিএসআরএম জানায়, “আপনাদের সহযোগিতা ও আস্থার কারণেই আমরা এই স্বীকৃতি পেয়েছি। আসুন আমরা সবাই মিলে একটি সবুজ, শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।”এ উপলক্ষে বগুড়া টিএমএসএস অডিটোরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারের সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান, জোনাল সেলস হেড বি এস আর এম রাজশাহী বিভাগ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. রবিউল আউয়াল অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি।
অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply