1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

বিএনপি সবসময় জনগনের দল ছিলো এবং থাকবে : চন্দন

  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১১২ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ইফতার ও দোয়া মহফিলে প্রধান অতিথির বক্তব্যে সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) বিএনপি, জাতীয় নির্বাহী কমিটির এইচ এম ওবায়দুর রহমান (চন্দন) বলেন, বিএনপি সবসময় জনগনের দল ছিলো এবং থাকবে।

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় গয়েশপুর উচ্চ বিদ্যালয় মাঠে ২নং মথরাপুর বিএনপি, অঙ্গও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ও মথরাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপুর সার্বিক সহযোগিতায় এবং মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আকতার চৌধুরীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ এইচ এম ওবায়দুর রহমান(চন্দন) সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি এবং অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

এ সময় প্রধান অতিথি এ এইচ এম ওবায়দুর রহমান (চন্দন) তার বক্তব্যে ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “সংগ্রামী নেতাকর্মী আপনারা যারা এখানে উপস্থিত আছেন।তাদের কাছে আমার বিনীত অনুরোধ।বিগত সৈরাচারী সরকার যেভাবে আমাদের নেতাকর্মীর উপর জেল জুলুম ও নির্যাতন করেছে।আমরা তা করবো না। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করবো।”

শেষে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “সামনের দিনগুলোতে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করতে হবে। বিএনপি সবসময় জনগণের দল ছিল এবং থাকবে। আমাদের একমাত্র লক্ষ্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া ও একটি সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।”

এ সময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন,যুগ্ম আহবায়ক শফিউল আযম(ভিপি রানা),এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী (জিএস স্যান্ডো),যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মামুন হাসান সহ ছাত্রদল, যুবদল, শ্রমিকদলের অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ইফতার মাহফিল শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ এবং বিগত আন্দোলনে নিহত বিভিন্ন স্তরের নেতাকর্মীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews