1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

বিএনপি সততা ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে: মঈন খান

  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩২ Time View

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি আইনের রাজনীতিতে বিশ্বাস করে। সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সততা ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি। কালো টাকা, অত্যাচার, নির্যাতন ও দুশাসনের রাজনীতিতে বিশ্বাস করি না।

রবিবার সন্ধ্যা নরসিংদী পাঁচদোনা, মেহের পাড়া ও আমদিয়া ৩টি ইউনিয়নের সমন্বয়ে লাল মিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রে বিশ্বাস করি বলেই, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বিগত ১৭ বছর যাবৎ আন্দোলন করেছি। আমরা চাই, আজকের যে অন্তর্বর্তীকালিন সরকার, তারা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ বাংলাদেশের ১৮ কোটি মানুষের সামনে উন্মুক্ত করুক। হিংসা-বিদ্ধেষ পরিত্যাগ করে, আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বসবার করতে চাই।

তিনি আরো বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। রাজনীতি কোনো পেশা নয়। রাজনীতি কোনো ব্যবসা নয়। এই কথা আমাদের মনে রাখতে হবে। কেউ যদি মনে করে রাজনীতিকে পুঁজি করে তারা ধনদৌলত ও সম্পদ আহরণ করবে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল। তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। তাই সকলকে আহবান জানাবো, আমরা ইসলাম থেকে শিক্ষা নেই।

পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বাচ্চু মিয়ার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব আল, মেহের পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশিদ, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির হোসেন, পাচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া মেম্বার আবু সিদ্দিক মিয়া ও মো: তারিক হোসেন রানা প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews