বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, সব ব্যাংকিং ব্যাহত হয়েছে

অর্থনীতি

জেএন ২৪ নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। সার্ভার ডাউন হওয়ায় ইন্টারনেট ব্যাংকিং ব্যাহত হয়েছে। ফলে কার্ডভিত্তিক আন্তঃব্যাংক লেনদেনে সহায়তার জন্য চালু করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থাও বন্ধ রয়েছে। এনপিএসবির মাধ্যমে দৈনিক ৪০০ কোটি টাকার লেনদেন হয়। এটি অফলাইন থাকলে, এসব লেনদেন বন্ধ থাকে।

কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট স্থগিত রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, বুধবার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিস্টেমটি ডাউন হয়, এখন পর্যন্ত তা চালু করা যায়নি। সার্ভার ক্র্যাশের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *