বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ‘অভ্যন্তরীণ’ বিষয়: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

জেএন ২৪ নিউজ ডেস্ক: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ‘অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশটি কোনো মন্তব্য করতে চায় না।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা বলেন। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে এক প্রশ্নের তার এমন বক্তব্য এল।

বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন হওয়ায় এর বাইরে আমার আর কিছু বলার নেই। তবে যেহেতু এটি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, তাই যুক্তরাষ্ট্র চায় যে তা অবাধ ও সুষ্ঠু হোক। নির্বাচনে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হোক।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে। আমরা চাই এই সম্পর্ককে আরও গভীর করতে এবং সেই অপেক্ষায় রয়েছি।

‘ঢাকা ও ওয়াশিংটনের বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে। এসব ক্ষেত্রে দুদেশের ব্যাপক সহযোগিতা ও সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে। সেটি জলবায়ু পরিবর্তন হোক, অর্থনীতি হোক, মানবিক সংকট মোকাবিলা এবং অন্যান্য বিষয়ও হোক’—বেদান্ত প্যাটেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *