1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পুলিশ সমাবেশ কোথায় পণ্ড করেনি, বিএনপিই হামলা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১১৬ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: পুলিশ মহাসমাবেশ পণ্ড করেছে বলে বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপির সমাবেশ কোথায় পণ্ড করা হলো? ওরা ঘোষণা করেছিল— নাইটিঙ্গেল ও আরেকটি এলাকার কথা বলেছিল। এর বাইরে তারা আসবে না বলেছিল। পুলিশ তো সেই নাইটিঙ্গেলের ভেতরে ঢোকেনি। এখানে পণ্ড হলো কী করে? বরং ওরাই (বিএনপি) হামলা করেছে।‘

রাজধানীতে রাজনৈতিক সহিংসতায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন।

রাজধানীর বিজয়নগর-কাকরাইল-রমনা এলাকায় শনিবার পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের জেরে দলটির মহাসমাবেশ পণ্ড হয়ে গেছে। দুপুরে সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর। তাদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন অলিগলি ও রাস্তায় ক্রমাগত রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা যায় পুলিশকে। এতে নয়াপল্টন-বিজয়নগর-কাকরাইল এলাকা পুরো ফাঁকা হয়ে যায়।

পুলিশ মহাসমাবেশ পণ্ড করেছে বলে বিএনপির দাবির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা তো দেখলাম প্রধান বিচারপতির বাসায় তারা হামলা চালিয়েছে। এরপর তাদের ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির বাসায় হামলা হয়েছে কখনও শুনছেন নাকি?

বিএনপি আগে থেকেই তাদের প্রস্তুতির কথা জানাচ্ছিল, এ বিষয়ে গোয়েন্দাদের কাছে কী তথ্য ছিল, পুলিশ সদস্যরা কেন সেটি মোকাবিলা করতে পারল না- জানতে চাইলে মন্ত্রী বলেন, পুলিশ সদস্যরা তো ওখানে ছিল। আওয়ামী লীগের একটা মিছিল যাচ্ছিল। হঠাৎ করে তার ওপরে ওরা অ্যাটাক করে। আওয়ামী লীগের পেছনে ধাওয়া করতে করতে তারা প্রধান বিচারপতির বাসভবনের গেট ভেঙে সেখানে ঢুকে পড়ে।

‘টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড মেরে মহাসমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা তো এটা বলবে। তারা পুলিশ মেরে ফেলেছে, এখন এটা বলবে না? তারা আরও কতকিছু বলবে। এইটা তো স্বাভাবিক।

আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল সেই মিছিলে বিএনপি অ্যাটাক (আক্রমণ) করেছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে ছাত্রদলের নেতা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাদের আগে থেকেই এইসব পরিকল্পনা ছিল ২০১৪ সালের মতো। পুলিশ খুব শান্তভাবে সব মোকাবিলা করেছে। কাল তারা (বিএনপি) হরতাল ডেকেছে গাড়িতে ভাঙচুর করবে, আগুন ধরাবে। তাদের শক্ত হাতে দমন করা হবে।

সরকারের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, যারা এগুলো করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনমনে আতঙ্কের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আতঙ্ক ছড়ানোর জন্যই তো তারা এটা করেছে। তাদের উদ্দেশ্য ছিল এটাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews