1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পরাজিত শক্তি দেশের ঐক্য বিনষ্ট করার চক্রান্ত করছে: সালাম

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ Time View

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, বিপ্লব ও অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। তার সুফল ধরে রাখতে হলে আন্দোলনকারী সকলকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ঐক্যের কোনও বিকল্প নেই। পরাজিত শক্তি দেশের এই অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করার চক্রান্ত করছে। আমরা যাতে কেউ এ ফাঁদে না পড়ি সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারুণ্যের শক্তি কেন্দ্রীয় পরিষদ আয়োজিত তারুণ্যের কণ্ঠে প্রতিরোধের এক মাস এবং গণহত্যার বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশ্যে সালাম বলেন, আপনি বিশ্ব বরেণ্য ব্যক্তি। বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা আমাদের যে ঋণ দিয়েছে তাদেরকে বলুন বাংলাদেশের অন্তত ২ থেকে ৫ বছরের সুদ মওফুক করার জন্য। পতিত সরকার দেশের অর্থ লুণ্ঠন করে নিয়ে গেছে।

তিনি বলেন, আর নতুন করে ঋণ নয়। আওয়ামী লীগ ও তাদের দোসরা যে অর্থ লুট করেছে এবং বিদেশে পাচার করেছে তা উদ্ধার করে দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে হবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক শওকত আজিজের সভাপতিত্বে আজিজুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- তানভীর সপ্নীল (ঢাকা বিশ্ববিদ্যালয়), রায়হান আহমেদ, সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম শুভ, সমন্বয়ক আবির মিনহাজ ( ব্রাক বিশ্ববিদ্যালয়) ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব পাবলো পিকাসো হালদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ফাহামিদুর রহমান নিলয়, সমন্বয়ক নাইমুর রহমান সাকিব, আরিফুর রহমান আরিফ, মোস্তাকিম রহমান, রাশেদুল ইসলাম রোমান, রাগিব আহসান, আইয়ুব নবী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews