নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ ভাইয়ের

সারাবাংলা

জেএন ২৪ নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বন্দরের উপজলার মদনপুর ইউনিয়নের পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাচ্ছের মিয়ার ছেলে আমানউল্লা আমান (৩৫) এবং ধামপুর ইউনিয়নের জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া (২৮)। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) মো. ইব্রাহীম জানান, তারা দুজন মোটরসাইকেলযোগে মদনপুর থেকে জাঙ্গাল এলাকার দিকে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে একটি কার্ভাডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনা জানা মাত্রই আমাদের হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ঘাতক গাড়িটি আটক করা সম্ভব হলেও জড়িত চালক ও হেলপার পালিয়ে যান। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *