দেশের সার্বভৌমত্ব রক্ষার এর বাইরেও উন্নয়নমূলক কাজ করছে সেনাবাহিনী: সেনাপ্রধান

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সেনাবাহিনী উন্নয়নমূলক কাজও করছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ।

রবিবার রামু ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এর বাইরেও সেনাবাহিনী অনেক উন্নয়নমূলক কাজ করে আসছে। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়ও সেনাবাহিনী কাজ করে বলে জানান তিনি।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সম্মান ও মর্যাদার সঙ্গে কাজ করছে জানিয়ে সেনাপ্রধান বলেন, দীর্ঘদিন ধরে আমরা জাতিসংঘে এক নম্বর সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে কাজ করছি।

এর আগে রামু ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন তিনি।

এসময় কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনাধীন রেস্ট হাউজ জলতরঙ্গের বর্ধিতাংশ, রামু সেনা পরিবার কল্যাণ সমিতি ও সৈনিক ক্লাব কমপ্লেক্স উদ্বোধন করেন তিনি। এছাড়া ‘বে ওয়াচ’ প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এসব প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ।

এসময় সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাসহ ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *