1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ Time View

অনলাইন ডেস্ক : দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলের নেতা-কর্মীরা।

সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে অংশ নেন।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে শেরে বাংলা নগরে সমবেত হন। এ সময়ে পুরো সমাধিস্থল এলাকা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। একইভাবে সারাদেশে নানা উৎসাহ উদ্দীপনায় দিবসটি পালন করে দলীয় নেতাকর্মীরা।

দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালাম, মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অর্পন শেষে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী দিবসের সূচনায় ভোরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারাদেশে বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews