1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

ঢাকা-১২ আসনে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৪ Time View

অনলাইন ডেস্ক : ‘তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’- এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-১২ আসনে গণমিছিল ও বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন শেরে-বাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ও গণমিছিলে নেতৃত্ব দেন শেরে-বাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল (ঢাকা-১২ আসন) ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, মহানগর উত্তর বিএনপি সদস্য এল রহমান, তাসলিমা চৌধুরী রিতা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রোকেয়া সুলতানা তামান্না, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলম মন্টু, হাতিরঝিল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন শাহীন মাহমুদ, শেরে বাংলা নগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান চৌধুরী নাইম, শেরে-বাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহাম্মেদ ছাড়াও থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণমিছিলটি কারওয়ান বাজার থেকে শুরু হয়ে তেজগাঁও রেলগেট, ট্রাকস্ট্যান্ড, সাতরাস্তা হয়ে নাবিস্কো মোড়ে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews