টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যেয়ে নিখোঁজ হওয়াদের ২ জন পাকিস্তানের দাউদ পরিবারের

আন্তর্জাতিক

জেএন ২৪ নিউজ ডেস্ক: আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যেয়ে নিখোঁজ হওয়া পাঁচজনের পরিচয় মিলেছে। এই পাঁচজনের মধ্যে দুজনেই হলেন পাকিস্তানের বিখ্যাত দাউদ পরিবারের। খবর বিসিবির।

ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান নিখোঁজ হওয়া পাঁচজনের মধ্যে দুজন। আরেকজন হলেন ব্রিটিশ ব্যবসায়ী এবং অভিযাত্রী হামিশ হার্ডিং পল-হেনরি নারজিওলেট। এছাড়া রয়েছেন প্রাক্তন ফরাসি নৌবাহিনীর ডুবুরি যিনি আগে টাইটানিক অন্বেষণ করেছেন।

ইউএস কোস্ট গার্ড জানিয়েছে, রবিবার ডুব দেয়ার প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে ছোট সাবটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সরকারি সংস্থা, মার্কিন ও কানাডার নৌবাহিনী এবং বাণিজ্যিক গভীর সমুদ্র সংস্থাগুলো উদ্ধার অভিযানে সহায়তা করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

৩৮০০ মিটার (১২৫০০ ফুট) গভীরে ধ্বংসস্তূপে ডুব দেওয়াসহ আট দিনের ভ্রমণের জন্য টিকেটের দাম দুই লাখ ৫০ হাজার মার্কির ডলার।

টাইটানিকের ধ্বংসাবশেষ নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জনসের প্রায় ৪৩৫ মাইল (৭০০ কিমি) দক্ষিণে পড়েছে। যদিও উদ্ধার অভিযান ম্যাসাচুসেটসের বোস্টন থেকে চালানো হচ্ছে।

নিখোঁজ জাহাজটি ওশানগেটের টাইটান সাবমার্সিবল বলে মনে করা হয়। টাইটান সাবমার্সিবল একটি ট্রাক আকারের সাব যাতে পাঁচজন লোক থাকে এবং সাধারণত চার দিনের জরুরি অক্সিজেন সরবরাহ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *