1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আজ

  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭১ Time View

অনলাইন ডেস্ক : মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী আজ।

১৯৮১ সালের এই দিনে দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে তিনি শাহাদাতবরণ করেন। সেই থেকেই তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপি দিবসটিকে যথাযথ মর্যাদায় শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে আসছে। প্রতি বছরই দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া-মোনাজাতে দল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। অনুষ্ঠিত হয় আলোচনা সভা, থাকে কয়েক দিনব্যাপী কর্মসূচি।

এবারও দলের প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি সারা দেশে আট দিনব্যাপী কর্মসূচি পালন করছে। দিবসটি উপলক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দেন।

বাণীতে মির্জা ফখরুল বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ এই কালজয়ী দর্শনের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে আমি তাঁর অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ জিয়ার মহান আদর্শ, দর্শন ও কর্মসূচি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহতকরণ, বহুদলীয় গণতন্ত্র এবং দেশীয় উন্নয়ন ও অগ্রগতির রক্ষাকবচ।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হয়। বিএনপি মহাসচিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অডিওর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রচার করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জিয়াউর রহমান তাঁর ঘটনাবহুল কর্মময় জীবনের কারণেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর সততা, নিষ্ঠা, দেশপ্রেম, পরিশ্রম, নেতৃত্বের দৃঢ়তাসহ নানা গুণাবলি এ দেশের গণমানুষের হৃদয় স্পর্শ করেছিলেন।

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে তাঁর মাজারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল। আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানকে নিয়ে পোস্টার প্রকাশ ও বিভিন্ন দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে।

আজ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে বিভিন্ন থানা ও ওয়ার্ডে বিভিন্ন স্থানে দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করা হবে। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসব স্থানে খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews