1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক আজ

  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৯ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির প্রতিনিধিরা অংশ নেবেন।

আজ শনিবার (১৫ মার্চ) দুপুর একটায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার গণমাধ্যমকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের প্রতিনিধিরা অংশ নেবেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে ঢাকা পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews