1. admin@jn24news.com : admin :
  2. onemediabd@gmail.com : admin2 :
  3. mail.bizindex@gmail.com : newsroom :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

ছেলের বয়স ৩, এবার কন্যাসন্তান চান আট মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১২৪ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: টলিউডের অন্যতম সুন্দরী নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। আলো ঝলমলে রুপালি জগতের মানুষ হলেও শুভশ্রী মনেপ্রাণে বিশ্বাস করেন, মাতৃত্বেই নারীর পরিপূর্ণতা। তিনি মা হয়েছেনও।

চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ের পর বয়সের গণ্ডি ৩০ পার করার আগেই পুত্রসন্তানের জন্ম দেন শুভশ্রী। সেই ক্ষুদে ইউভানের বয়স সম্প্রতি তিন বছর পূর্ণ হয়েছে। এক দেড় মাস পরই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন শুভশ্রী।

বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা এই নায়িকা। তবে তার কাজ থেমে নেই। পুরোদমে সারছেন শুটিং। দু’দিন আগেও ‘ডান্স বাংলা ডান্স’-এর গ্র্যান্ড ফিনালের শুটিং সেরেছেন। জিমেও সময় কাটাচ্ছেন পুরোদমে। তা নিয়ে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে।

তবে শুভশ্রী এসব পাত্তা দেন না কোনোদিনই। জীবনে আনন্দ করে বাঁচাটা বেশি জরুরি তার কাছে। নায়িকার ইচ্ছা, এবার যেন তিনি কন্যাসন্তানের মা হন। তাহলে তার পরিবার পরিপূর্ণ হবে। শুভশ্রীর কথায়, ‘সৃষ্টিকর্তা প্রতি মুহূর্তে নারী সৃষ্টি করছেন। এটা আমার তার কাছে অল্পই চাওয়া- আমি যেন কন্যাসন্তানের জন্ম দেই এবার।’

বছর খানেক প্রেমের পর ২০১৮ সালের ৭ মার্চ পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর আইনি বিয়ে সম্পন্ন হয়। ১১ মে হয় আনুষ্ঠানিক বিয়ে। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর এই দম্প‌তির সংসারে আসে ছেলে ইউভান। এবার অপেক্ষা দ্বিতীয় সন্তানের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews