কুমিল্লায় ২ ট্রেনের সংঘর্ষ, সোনার বাংলার ৭ বগি লাইনচ্যুত

সারাবাংলা

জেএন ২৪ নিউজ ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেন ও আন্তঃনগর ট্রেন সোনার বাংলা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোনার বাংলা ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর রেল স্টেশনে‌ এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান ওসি।

লাকসাম রেল স্টেশন মাস্টার শাহবুদ্দিন জানান, উদ্ধারকারী ট্রেন লাকসাম জংশন থেকে ঘটনাস্থলে রওনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *