কারামুক্ত সাংবাদিক শামসুজ্জামান শামস

গণমাধ্যাম

জেএন ২৪ নিউজ ডেস্ক: কারামুক্ত শামসুজ্জামানকে নিতে কারাগারের সামনে ভিড় করেন তার সহকর্মী ও স্বজনরা

কারাগার থেকে মুক্তি পেলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শামসুজ্জামান। সোমবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে তিনি কারাগার থেকে বের হন।

সোমবার কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, শামসুজ্জামানের জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে বিকালে জামিনের নথি অফিসিয়ালি কারাগারে পৌঁছায়।

এর আগে দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর জামিন আদেশ মঞ্জুর করেন।

পুলিশ মামলার প্রতিবেদন জমা দেওয়ার আগ পর্যন্ত শামস জামিনে থাকবেন বলে আদালত সূত্র জানিয়েছে।

গত বুধবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও মামলায় আসামি করা হয়।

মামলাটি দায়েরের প্রায় ২০ ঘণ্টা আগে শামসকে তার সাভারের বাসা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয় দিয়ে তুলে আনা হয়। বৃহস্পতিবার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

শামসকে প্রথমে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। পরদিন সেখান থেকে নেওয়া হয় কাশিমপুর কারাগারে। এরপর শনিবার তাকে আবারো কেরানীগঞ্জ কারাগারে আনা হয়। আদালতে জামিনের পর সেখান থেকে কারামুক্ত হন সাংবাদিক শামস।

একই মামলায় রবিবার প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *