এ বছর ১ কোটি পর্যটকের থাইল্যান্ড ভ্রমণ

আন্তর্জাতিক

জেএন ২৪ নিউজ ডেস্ক: করোনায় বিপর্যস্ত থাইল্যান্ডের পর্যটন খাত চাঙ্গা হতে শুরু করেছে। এ বছর দেশটিতে এক কোটি পর্যটকের আগমন ঘটেছে।

শনিবার দেশটির পর্যটন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দেশটিতে ২০১৯ সালে চার কোটি পর্যটক ভ্রমণে যান। কিন্তু করোনা মোকাবিলায় দেশটি সীমান্ত নিয়ন্ত্রণসহ নানা পদক্ষেপ নেয়।

বিশ্বব্যাপী করোনা নিয়ন্ত্রণে গৃহীত কঠোর পদক্ষেপসমূহ শিথিল করার প্রেক্ষিতে থাইল্যান্ডের পর্যটন খাতও ঘুরে দাঁড়াতে শুরু করে। থাই সরকার আশা করছে চলতি বছর এ খাত থেকে তাদের ১৬ বিলিয়ন মার্কিন ডলার আয় হবে।

সরকারি উপাত্ত বলছে, আগামী বছর পর্যটকের সংখ্যা দুই কোটি ৩০ লাখ হবে। কোন কোন বিশ্লেষক বলছেন, পর্যটকের সংখ্যা পূর্বের অবস্থায় ফিরে যেতে ২০২৪ সাল লেগে যেতে পারে।

এদিকে শনিবার ব্যাংককের সূবর্ণভূমি বিমানবন্দরে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি বিমান অবতরণ করলে যাত্রীদের প্রথাগতভাবে নেচে গেয়ে অর্ভ্যত্থনা জানানো হয়।

এ সময়ে বিমানবন্দরে এক বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ও-চান বলেছেন, আকাশ এখন উন্মুক্ত। আমরা এই বিশ্বাস তৈরি করতে চাই যে বিশ্বে থাইল্যান্ড এখনও পর্যটকদের অন্যতম (শীর্ষ) গন্তব্য।

1 thought on “এ বছর ১ কোটি পর্যটকের থাইল্যান্ড ভ্রমণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *