এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

অর্থনীতি হাইলাইটস

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমটি ফসিল।

শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ১০টার দিকে জাহাজটি থেকে তেল লাইটারিং (ছোট জাহাজে স্থানান্তর) শুরু হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানিয়েছেন।

ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মো. মোস্তাফিজার রহমান গণমাধ্যমকে বলেন, ‘সব তেল আনলোড করতে ২৫-২৬টি লাইটার জাহাজ লাগতে পারে। আগামী ৮-১০ দিনের মধ্যে এই জাহাজের সব ক্রুড অয়েল রিফাইনারিতে পৌঁছে যাবে।’

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ বাংলাদেশে আসে। ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার দেশগুলোতে অস্থিরতা তৈরি হলে এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে ১৮ ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশে অপরিশোধ তেল আসা বন্ধ হয়ে গিয়েছিল। ফলে অপরিশোধিত তেলের সংকট দেখা দিলে ১৪ এপ্রিল থেকে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।

‘এমটি নিনোনিয়া’ গত ৬ মে তেল নিয়ে আসার পর ৮ মে সকাল থেকে ইস্টর্ন রিফাইনারিতে আবার পুরোদমে উৎপাদন শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *