ঈদযাত্রায় যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে বিআরটিএর নিয়ন্ত্রণ কক্ষ

হাইলাইটস

জেএন ২৪ নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আযহায় নিরবচ্ছিন্ন যানবাহন চলাচল রাখার লক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সংস্থাটির সদর কার্যালয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করতে গত ১৮ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে আদেশ জারি করা হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে বিআরটিএর সদর কার্যালয়ে (৩য় তলা, বনানী, ঢাকা) বিভাগ এবং আওতাধীন বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ ও ডিএমটিসিএলের কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর-৫৫০৪০৭৩৭ এবং মোবাইল নম্বর-০১৫৫০-০৫১৬০৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *